আগামী মাসে শিশুদের জন্য প্রযুক্তি আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরদের জন্য ২১ জুলাই থেকে রাজধানীতে শুরু হবে দুই দিনের মাই ই কিডস ক্যাম্প। ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বসবে এই আয়োজন। এতে থাকবে ইন্টারনেট জোন, গেমস কর্নার, প্রকল্প প্রদর্শনী, মাইন্ড ম্যাপিং, চিত্রাঙ্কন, ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রদর্শনী, কম্পিউটার গেম এবং কর্মশালাসহ নানা আয়োজন। গত রোববার ডিআইইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাই ই কিডস ক্যাম্প-২০১৭-এর আয়োজক কমিটি। মাই ই কিডস ক্যাম্পের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাস অনুযায়ী নিবন্ধন করতে হবে আগ্রহী ব্যক্তিদের। একজন সর্বোচ্চ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বিজ্ঞপ্তি